প্রিয় শিক্ষার্থী/অভিভাবক,
শুভেচ্ছা রইল,
আমরা অবগতির জন্য জানাচ্ছি যে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।
যে সকল শিক্ষার্থী সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করেছে তাদেরকে নিচের লিংক এ গিয়ে আবেদন সম্পন্ন করে অনলাইনে পেমেন্ট করার জন্য নির্দেশনা দেওয়া হলো। আবেদন ফরম ও পে স্লিপ প্রিন্ট করে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে ২২ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন সকাল ১১টা হতে দুপুর ৩টা পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।
