নোটিশ :
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি এইচএসসি-২০২৬ শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা প্রসংগে জুলাই শহিদ দিবস-২০২৬ ও জুলাই গণঅভ্যুথান দিবস-২০২৬ উদযাপন প্রসংগে স্নাতক(পাস) ও সমমান পর্যায়ে(ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত/অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের চলমান উপবৃত্তির অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধিকরণ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি প্রসংগে স্পষ্টীকরণ সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের Startup, Science Project and Innovation Idea Showcasing প্রোগ্রামে অংশগ্রহণ প্রসংগে সিরাজগঞ্জ সরকারি কলেজ কর্তৃক ভর্তিকৃত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে অন্তঃকক্ষ প্রতিযোগিতা-২০২৬ এ অংশগ্রহন প্রসঙ্গে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে ২য় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ মাস্টার্স শেষ পর্ব(নিয়মিত) শিক্ষার্থীর ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের (নিয়মিত) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির প্রাথমিক আবেদনের সর্বশেষ তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত শোক-বার্তা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তির সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি
উপাধ্যক্ষ মহোদয়ের বাণী

“মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।” “জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেঁদে ফেলেন, তাহলে আপনার অশ্রুগুলি আপনাকে তারাগুলি দেখতে বাধা দেবে।” “আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পার করতে পারবেন না।” সুতরাং শতবাধা ডিঙিয়ে আপনার সন্তানকে সু-সন্তান হিসেবে গড়ে তুলতে সিরাজগঞ্জ সরকারি কলেজ বদ্ধপরিকর।

মানুষের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে তার মনুষ্যত্ব, বিবেক ও বুদ্ধিবৃত্তি। তবে পৃথিবীতে মানুষই একমাত্র জীব, যাদের ক্রমাগত অনুশীলন ও চর্চার মাধ্যমে প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে হয়। শিক্ষা মানুষকে এ কাজে সহায়তা করে। হার্বাট রিড বলেছেন, মানুষকে মানুষ করাই হল শিক্ষা। সুশিক্ষা হল সেই শিক্ষা, যে শিক্ষা শিক্ষার্থীকে নৈতিক, মানবিক ও নীতিনিষ্ঠ মূল্যবোধসম্পন্ন করে তোলে। মানুষকে মিথ্যা, অন্যায় ও অসৎ পথ পরিহার করতে শেখায়। এজন্য যথার্থই বলা হয়, শিক্ষা ও নৈতিকতা মুদ্রার এপিঠ-ওপিঠের মতো।

এমন শিক্ষা ব্যবস্থা চাই, যে শিক্ষা আমাদের তরুণ প্রজন্মকে জ্ঞানী, দক্ষ ও ভালো-মন্দ বোঝার মতো করে গড়ে তোলার পাশাপাশি হৃদয়বান, রুচিশীল, নান্দনিক, নৈতিক ও মানবিক বোধসম্পন্ন, ধার্মিক, দেশপ্রেমিক ও সর্বোপরি আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাই আপনার সন্তানকে সু-শিক্ষায় সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সিরাজগঞ্জ সরকারি কলেজ অঙ্গীকারবদ্ধ।